শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17919

surplus

প্রকাশিত

১৯ আগস্ট ২০২৬ ২০:২১

অন্যান্য

সিলেটের সরকারি হাসপাতাল তদারকিতে ৪ কর্মকর্তা নিয়োগ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

সিলেটের সরকারি হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিয়েছে সরকার। এখন থেকে বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসা সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনবল কাঠামোর নিয়মিত তদারকি করবেন তারা।

গেলো রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট বিভাগের সার্বিক হাসপাতালের দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব (ক্রয় ও সংগ্রহ অধিশাখা) মো. হেলাল উদ্দিন। সিলেট জেলার সব হাসপাতালের দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল ওয়ারেছ আনসারী। সুনামগঞ্জ জেলার দায়িত্ব পালন করবেন উপসচিব স্বপন কুমার মন্ডল।

এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার যৌথ দায়িত্বে রয়েছেন সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম। 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল পরিদর্শনেই সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের নিয়মিতভাবে হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসক ও কর্মীদের ডিজিটাল হাজিরা, টিকাদান কর্মসূচি এবং প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে হাসপাতালের অসংক্রামক রোগ প্রতিরোধ ও পুষ্টি কার্যক্রমের সমন্বয় সাধনও তাদের কর্মপরিধির অন্তর্ভুক্ত থাকবে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পরিদর্শনকালে কোনো অনিয়ম বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। প্রতিটি কর্মকর্তাকে মাসে অন্তত একবার একটি হাসপাতাল পরিদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রাপ্ত প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। এই উদ্যোগের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন এবং সরকারি চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।