শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17932

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১২:২০

আপডেট

২০ আগস্ট ২০২৬ ১৪:৩২

সিলেট

সিলেটে আরো এক মৃ/ত্যু: হামের উপসর্গ নিয়ে ভর্তি ১৩১

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১২:২০

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

স্বাস্থ্য বিভাগের ২০ আগস্টের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৭ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ মৃত্যুর ঘটনায় জানা গেছে, মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৮ মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়, যেখানে মৃতের সংখ্যা ৫৪ জন। এরপর সিলেটে ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নতুন রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকায় সিলেট বিভাগে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।