শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17936

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৩:১৪

সিলেট

সিলেটে বাসের ভেতরে যা করলেন জাহিদ: অবশেষে ধরা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৩:১৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার চারখাই ইউনিয়ন অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট জ-১১-০৭১৩) তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা সন্দেহভাজন যাত্রী লোহার মহল (উত্তর), জকিগঞ্জ থানার মৃত ইরাব আলীর পুত্র জাহেদ আহমদ (৩৪)-এর দেহ তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত নেভি রঙের জিন্স প্যান্টের পকেট ও কোমড় থেকে তিন হাজার পিস গোলাপি ও লাল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।