শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17937

sylhet

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৩:২৪

সিলেট

সিলেটে হঠাৎ হাজির পুলিশ: ৭ পুরুষের সাথে ৩ নারী ধরা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৩:২৪

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের পর দুইটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৬) বিকাল ৫টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন রাজারগলি দরগাগেট এলাকার “হোটেল নির্জন”-এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। হোটেলের ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সুজন হোসাইন (২৭), তানজির হোসেন (৩০), মো. কামরুল ইসলাম (৩৫) এবং রিয়ামনি (১৮)।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার “হোটেল তিতাস”-এ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) এবং রুমা (৩৩)।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযানের পর দুইটি হোটেলই সিলগালা করা হয়েছে।