শিরোনাম
হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ

https://www.emjanews.com/

17945

surplus

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৮:১৭

অন্যান্য

নর্থ ইষ্ট হাসপাতালে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৮:১৭

ছবি: সংগৃহীত

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট এবং বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্প উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রথমে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এফ. এম. নাজমুল ইসলাম, ডেন্টাল ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডা. এস. এ. এম. ইমরান হোসেন, বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মুখ ও মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কারণ, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সময়োপযোগী চিকিৎসা এবং রোগীদের পুনর্বাসন ও পরবর্তী যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ক্যাম্পে দেশের অভিজ্ঞ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা অংশ নিয়ে ওরাল ক্যান্সারে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের বিনামূল্যে পরামর্শ ও স্ক্রিনিং সেবা প্রদান করেন। পাশাপাশি নির্বাচিত রোগীদের জন্য ব্যয়বহুল ওরাল ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারিও সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, মুখ ও মুখগহ্বরের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসার মাধ্যমে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।