শিরোনাম
সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮

https://www.emjanews.com/

17948

national

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৯:১২

জাতীয়

বগুড়ায় নিজ মেয়েকে ধ/র্ষ/ণের দায়ে বাবার মৃ/ত্যুদ/ণ্ড

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

বগুড়ায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে এক পাষণ্ড পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল খালেক (৫১), তিনি জেলার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে ভুক্তভোগী ওই কিশোরীর সৎ মা স্থানীয় একটি চাতালে কাজ করতে যান। এই সুযোগে নিজ ঘরে আব্দুল খালেক তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন এলেও বিষয়টি বুঝতে ব্যর্থ হন তার সৎ মা। উল্টো সাংসারিক কাজ ঠিকমতো করতে না পারায় সৎ মা তাকে প্রায়ই মারধর করতেন। একপর্যায়ে নির্যাতনের মুখে মেয়েটি সব ঘটনা খুলে বললেও সৎ মা তার স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাস না করে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।

পরবর্তীতে অসহায় ওই কিশোরী তার দুই সহপাঠীকে ঘটনাটি জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আলী আসগর জানান, সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। ভুক্তভোগী মেয়েটি বর্তমানে তার সৎ মায়ের হেফাজতেই রয়েছে।