শিরোনাম
সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা

https://www.emjanews.com/

17957

weather

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ২১:৪২

আবহাওয়া

সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ২১:৪২

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের বৃহস্পতিবারের পূর্বাভাসেও আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি অথবা ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সিলেটের পাশাপাশি রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৬ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।