শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18300

surplus

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩

অন্যান্য

সিলেটে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-০সম্পাদক তৌহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের ‘স্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে তৌহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি ইউনিয়ন বিএনপির কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে তৌহিদ খান দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না।

তবে তৌহিদ খানের বিরুদ্ধে কী ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।