শিরোনাম
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির

https://www.emjanews.com/

18353

sports

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০

খেলাধুলা

ভুটানে নেপালকে হারিয়ে ভলিবলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০

ছবি: ইমজা নিউজ

ভুটানে অনুষ্ঠিত কাভা বিচ ট্যুর–ভুটান ওপেন ২০২৬-এ দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দল। পুল ‘সি’র ম্যাচে নেপালকে ২-১ সেটে হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেটে নেপালের কাছে ২১-২৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১২ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ফলে ম্যাচ গড়ায় তৃতীয় ও নির্ধারণী সেটে। সেখানে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১৫-৭ ব্যবধানে সেটটি জিতে নেয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ সেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে সানি ও রাতুল জুটি।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম বলেন, নেপালের বিপক্ষে দলের এই জয় অত্যন্ত ইতিবাচক। প্রথম সেটে পিছিয়ে পড়েও খেলোয়াড়রা যেভাবে মানসিক দৃঢ়তা দেখিয়ে ম্যাচে ফিরে এসেছে, তা প্রশংসনীয়। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বিচ ভলিবল আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলোয়াড়দের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশের বিচ ভলিবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও বাংলাদেশ দল ভালো ফল করবে বলে প্রত্যাশা করেন তিনি।’

ম্যাচের ফলাফল:
প্রথম সেট: বাংলাদেশ ২১-২৩ নেপাল
দ্বিতীয় সেট: বাংলাদেশ ২১-১২ নেপাল
তৃতীয় সেট: বাংলাদেশ ১৫-৭ নেপাল

কাভা বিচ ট্যুর–ভুটান ওপেন ২০২৬-এর আসরটি ৪ থেকে ৬ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় পুরুষ ও মহিলা বিচ ভলিবল দলের অংশগ্রহণের সরকারি অনুমোদনও দেওয়া হয়েছে।