শিরোনাম
দুর্ঘটনা থামছে না সিলেটে, ৯ মাসে প্রাণ গেলো ২৮৮ জনের যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড জাতীয় পতাকা প্রদর্শনে নতুন নির্দেশনা বিয়ানীবাজারে ৭৩ বছর ধরে এক উঠানে চলছে নামাজ ও পূজা!  সিলেটে আ.লীগ নেতা কামাল ফের আ/ট/ক: এবারও ভারতে যাওয়ার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে মারামারির ভিডিও নিয়ে স্টেশনক্লাবের জিডি সিলেটে সিএনজি চালক হ/ত্যা: বাবা ও চার ছেলে গ্রেফ/তার দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

https://www.emjanews.com/

19861

sports

প্রকাশিত

২২ অক্টোবর ২০২৬ ১৯:০৯

আপডেট

২২ অক্টোবর ২০২৬ ১৯:৪৪

খেলাধুলা

১ নভেম্বর শুরু ‘টার্কিশ এয়ারলাইন্স ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ’

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৯:০৯

ছবি: সংগৃহীত

রাজধানীতে আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে ‘টার্কিশ এয়ারলাইন্স ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ–২০২৬’। শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নেবে ১৪টি দল। তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি পেশাদার ভলিবলে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং দেশের ভলিবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম বলেন, ভলিবল এমন একটি খেলা, যা খেলোয়াড়দের পাশাপাশি মাঠে বসে সরাসরি খেলা উপভোগ করা দর্শকদেরও আনন্দ দেয়। গ্রামবাংলার জনপ্রিয় এ খেলাকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, “মফস্বল থেকে অনেক প্রতিভাবান ও উদীয়মান ভলিবল খেলোয়াড় উঠে আসছেন। তাঁদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা চাই, তরুণেরা অবসর সময় অলসভাবে না কাটিয়ে খেলাধুলায় যুক্ত হোক। এর মাধ্যমে একটি সুস্থ ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।”

আবদুল মুমিন সাদ্দাম আরও বলেন, ভলিবলকে জনপ্রিয় করে তুলতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও এগিয়ে আসতে হবে। মাঠে এসে সরাসরি খেলা দেখা এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ১৪টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে দেশের ভলিবলকে আরও জনপ্রিয় করা এবং নতুন খেলোয়াড় তুলে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।