শিরোনাম
সক্রিয় মৌসুমি বায়ু, সিলেটে বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী এক সপ্তাহের প্রতিশ্রুতি, ১০ দিনেও হয়নি পে-স্কেলের গেজেট’ সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা

https://www.emjanews.com/

18595

surplus

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫

অন্যান্য

সিলেটে ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকের যুব জমিয়তে যোগদান

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

যুব জমিয়ত বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনটিতে যোগ দিয়েছেন সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকার বিপুলসংখ্যক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ এশা এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার এর হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তারা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনে যোগদান করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক হাফিজ কাউসার হোসাইন এবং মাওলানা ফখরুল আলমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদানকারী যুবকদের মধ্যে অন্যতম হলেন- ফরহাদ আহমদ, জাহেদ আহমদ, মোহাম্মদ সোলাইমান, মোঃ শাহিনুর মিয়া, আসকর আলী, মন্জিল আহমদ, সাকিব আহমদ ও জাহিদুল ইসলাম নাছির প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের এই যোগদানের মাধ্যমে আখালিয়া এলাকায় যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনে এলাকায় একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে উঠবে।

যোগদানকারী যুবকেরা জানান, যুব জমিয়ত বাংলাদেশের আদর্শ ও কল্যাণমুখী কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে তারা দেশের সেবায় কাজ করার লক্ষ্যে এই সংগঠনে যুক্ত হয়েছেন।