শিরোনাম
সিলেটে হামে ১৬০ জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুও সক্রিয় মৌসুমি বায়ু, সিলেটে বৃষ্টির পূর্বাভাস জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী এক সপ্তাহের প্রতিশ্রুতি, ১০ দিনেও হয়নি পে-স্কেলের গেজেট’ সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

https://www.emjanews.com/

18600

sports

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

খেলাধুলা

জুনিয়র হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

জাপানের কাছে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলার স্বপ্ন চূর্ণ হলো বাংলাদেশের। ওমানের মাসকাটে চলমান ওমান জুনিয়র এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই হারের ফলে টুর্নামেন্টের শীর্ষ পাঁচ দলের মধ্যে থাকার সুযোগ হারানোর পাশাপাশি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতাও হারিয়েছে বাংলাদেশ দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে জাপান। দ্বিতীয় মিনিটেই সেয়া ইয়ামাদার ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো আরও দুটি গোল হজম করতে হয়। ২৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইউনোসুকে সোনে ব্যবধান দ্বিগুণ করেন। ঠিক এক মিনিট পর শোতা হানায়ামার ফিল্ড গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জাপান।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন রিনতারো সাকাই। তবে ৪১ মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মেহেদী। ৪৫ মিনিটে কিয়োয়া তোয়া জাপানের ষষ্ঠ গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-১।

ম্যাচের শেষ কোয়ার্টারে ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মুন্না একটি গোল পরিশোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।

এই পরাজয়ের ফলে বাংলাদেশ এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল চায়নিজ তাইপের মুখোমুখি হবে। অন্যদিকে, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী লড়াইয়ে জাপান মুখোমুখি হবে চীনের। বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়া বাংলাদেশের হকি অঙ্গনে হতাশার ছায়া নেমে এসেছে।