https://www.emjanews.com/

18890

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩

সিলেট

সিলেটে ওয়াতির খু/নের ঘটনায় ধরা সাবুল

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩

সিলেটের মোগলাবাজারে রাস্তা নিয়ে বিরোধের জেরে ‘ওয়াতির আলী’ হত্যা মামলার এক পলাতক আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সিলেটের মোগলাবাজার থানার মুক্তারপুর এলাকার মানিক মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪)।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই সকাল প্রায় ১১টার দিকে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওয়াতির আলী ও সাহাব উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন রাত প্রায় ১১টার দিকে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়াতির আলীর বাড়িতে গিয়ে তাকে বাইরে ডেকে এনে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে বিশেষ বাহিনী।

পুলিশের ভাষ্য, সিলেট ও নারায়ণগঞ্জের যৌথ অভিযানে পলাতক আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।