শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18859

sylhet

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯

আপডেট

২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪

সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ ২০২৯ সালের জুন মাসের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, মহাসড়কটি চার লেনের পাশাপাশি দুই পাশে সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হচ্ছে। তবে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমানে ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ, ভৌত কাজ ২৭ শতাংশ এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ প্রায় ৩৯ থেকে ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির কাজ সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, বাকি আটটি প্যাকেজের কাজ ভালোভাবে এগোচ্ছে। যেসব এলাকায় কাজের গতি কম, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আশুগঞ্জ-সরাইল অংশের প্রায় ১১ কিলোমিটার সড়কের কাজের অগ্রগতি ৭০ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ভারতের সহায়তায় ঋণচুক্তির আওতায় বাস্তবায়নাধীন এ অংশের কাজ একসময় স্থবির হয়ে পড়লেও এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বড় প্রকল্প বাস্তবায়নে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও দ্রুত কাজ শেষ করাই এর স্থায়ী সমাধান। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, প্রকল্প পরিচালক এ কে এম ফজরুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।