শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18861

sylhet

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৪

সিলেট

সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৪

সিলেট বিভাগে হামের পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৭ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪১ জন। তবে এ সময়ে হাম বা সন্দেহভাজন হাম রোগে কারও মৃত্যু হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২২ জন ভর্তি হন।

বর্তমানে চিকিৎসাধীন ৫৪১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন রয়েছেন। এছাড়া সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

জেলাভিত্তিক হিসাবে সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন ১৬০ জন এবং নিশ্চিত ১০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত থাকায় চিকিৎসাসেবা দিতেও চাপ বাড়ছে। বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর সংখ্যা বেশি।