শিরোনাম
সিলেটসহ সারাদেশে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন পেছালো নিজের ঘর সামলান, তারপর অন্যকে নসিহত: জামায়াতকে প্রধানমন্ত্রী ‘হুজুর মাথা টিপার কথা বলে রুমে ডেকে প্যান্ট খুলে ফেলতেন’-নির্যাতিত শিশুর বর্ণনা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, ৮ হাজারের অধিক পানগাছ কর্তন​ সিলেটে ভারতীয় অ/স্ত্রসহ কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হলো কিশোরের প্রাণহানী এবার কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ২০২৮ সালের মধ্যে সিলেট অংশের ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত: কোর্ট পয়েন্টে অবস্থান সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি

https://www.emjanews.com/

19231

sylhet

প্রকাশিত

০১ অক্টোবর ২০২৬ ১৯:১৪

সিলেট

সিলেটে প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও ডে-কেয়ারের পরিকল্পনা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার ও প্রজন্মের পথপ্রদর্শক। তাঁদের জীবনের অর্জন, অভিজ্ঞতা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্ন শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি মানবিকতার অংশ। সরকার ও সমাজের প্রত্যেক স্তরে প্রবীণবান্ধব পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মানসিক সান্ত্বনা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, একসময় এই প্রবীণরাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তাঁদের পাশে দাঁড়ানো মানে নিজেদের ভবিষ্যৎকে সম্মান জানানো। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে প্রবীণদের মর্যাদা রক্ষায় আমাদের আন্তরিক হতে হবে।

জেলা প্রশাসক বলেন, ‘প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট বিভাগীয় শাখার নামে হযরত শাহপরান (রহ.) এর মাজারের দক্ষিণপার্শ্বে অবস্থিত দুই একর জায়গার ওপর প্রবীণদের জন্য  আলাদা বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র এবং প্রবীণদের মানসিক সুস্থতা ও সামাজিক যোগাযোগের জন্য বিভিন্ন ক্লাব বা ডে-কেয়ার সেন্টারসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পান সে পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবু তালেব মুরাদ। তিনি তার বক্তব্যে প্রবীণদের কল্যাণে কয়েকটি দাবী উপস্থাপন করেন।

বিশ্ব প্রবীণ দিবস ২০২৬- এ ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য দেন, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট বিভাগীয় শাখার সভাপতি জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, বেলাল আহমদ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান শামসু।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রবীণদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।