শিরোনাম
‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী ৩০ ব্যাংকের সেবা দ্রুত সচলের নির্দেশ বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের দিন শেষ: প্রবাসী কল্যাণমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, সিলেটে বাড়তে পারে বৃষ্টি-বজ্রবৃষ্টি অবশেষে দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সিলেটসহ দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করতে প্রকল্প নেওয়া হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফ/তার আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহক বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস

https://www.emjanews.com/

19373

sylhet

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ১৮:৪২

সিলেট

গোয়াইনঘাটে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতা অনুষ্ঠান

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১৮:৪২

ছবি: ইমজা নিউজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের আয়োজনে ও হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. জাহিদ খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ছরোয়ারদী, বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতালিব খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়ারত খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবাদত হোসেন তরফদার, রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য দৌলত খান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক ইউপি সদস্য রমজান আলী মেম্বার, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, বিশিষ্ট মুরুব্বি জুলহাস উদ্দিন শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আজির উদ্দিন সরকার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আবুল হাসনাত প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন শিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।