ছাদেক তালুকদার সুমন।
হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে। তিনি পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালায় চুনারুঘাট থানা পুলিশ। এ সময় বাজারে অবস্থান করা ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
