সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
জননিরাপত্তা নিশ্চিত ও নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
