শিরোনাম
‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী ৩০ ব্যাংকের সেবা দ্রুত সচলের নির্দেশ বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের দিন শেষ: প্রবাসী কল্যাণমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, সিলেটে বাড়তে পারে বৃষ্টি-বজ্রবৃষ্টি অবশেষে দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সিলেটসহ দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করতে প্রকল্প নেওয়া হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফ/তার আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহক বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস

https://www.emjanews.com/

19390

law-justice

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ২২:৩৭

আইন আদালত

সিলেট মাজার গেটে নোংরা পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ২২:৩৭

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দরগাহ গেট এলাকার একটি রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দরগাহ গেট এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মনটানা রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্টটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারে সারাদেশ থেকে আগত পুণ্যার্থীদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে দরগাহ গেট এলাকার রেস্টুরেন্টগুলোতে মনিটরিং অব্যাহত থাকবে।

অভিযানের মাধ্যমে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।