শিরোনাম
‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী ৩০ ব্যাংকের সেবা দ্রুত সচলের নির্দেশ বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের দিন শেষ: প্রবাসী কল্যাণমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, সিলেটে বাড়তে পারে বৃষ্টি-বজ্রবৃষ্টি অবশেষে দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সিলেটসহ দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করতে প্রকল্প নেওয়া হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফ/তার আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহক বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস

https://www.emjanews.com/

19385

international

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ২১:২৩

আন্তর্জাতিক

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ২১:২৩

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের ২৭ জন কূটনীতিককে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরাইলি কর্তৃপক্ষের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছেন।

এর ফলে ইসরাইল ও যুক্তরাজ্যের মধ্যে আগে থেকেই চলমান উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল অভিযানের অভিযোগের প্রেক্ষাপটে লন্ডন এ পদক্ষেপ নেয়।

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি আবাসন নির্মাণের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধেও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল সমালোচনা করেছে। এসব বসতি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে ব্যাপকভাবে বিবেচিত।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয়। ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ ও কনস্যুলার কার্যক্রমের ক্ষেত্রে কনস্যুলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে বড় ধরনের কূটনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।