শিরোনাম
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহ/ত দুই প্রবাসীর মরদেহ সিলেটে আরো দুই শিশুর প্রাণহানী বোয়িংয়ের পর এবার এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সিলেটে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ানোর সুপারিশ সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ

https://www.emjanews.com/

19427

national

প্রকাশিত

০৮ অক্টোবর ২০২৬ ১৪:৩৯

জাতীয়

অসুস্থ হয়ে হাসপাতালে ওসি, মৃ/ত ঘোষনা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১৪:৩৯

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেখ রাজীব আল রশিদকে রামপাল থেকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।