শিরোনাম
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহ/ত দুই প্রবাসীর মরদেহ সিলেটে আরো দুই শিশুর প্রাণহানী বোয়িংয়ের পর এবার এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সিলেটে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ানোর সুপারিশ সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি, নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ

https://www.emjanews.com/

19430

sylhet

প্রকাশিত

০৮ অক্টোবর ২০২৬ ১৮:১৯

সিলেট

সুনামগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১৮:১৯

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগাম ও উচ্চফলনশীল ধানের জাত চাষে উদ্বুদ্ধ করতে ১০ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেলার চতুর্থ দিনে পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর পয়েন্টে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দামোধরতপী পয়েন্টে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত দুটি পৃথক মেলা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উচ্চফলনশীল ব্রি ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, জীবনকাল, ফলন ও চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার এ. এইচ. এম. আনিসুজ্জামান ও অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার সাজ্জাদুর রহমান।

মেলায় বিভিন্ন স্বল্পমেয়াদি ও আগাম ধানের বীজ প্রদর্শনের পাশাপাশি চাষাবাদ, বীজ সংরক্ষণ ও হাওরের আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম জাতের গুরুত্ব সম্পর্কে কৃষকদের তথ্য দেওয়া হয়। কৃষকেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে প্রকল্পের কর্মকর্তারা উত্তর দেন।

এ ছাড়া স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় কৃষি ও কৃষি প্রযুক্তিবিষয়ক তথ্যসমৃদ্ধ বাউল সংগীত পরিবেশন করা হয়।