https://www.emjanews.com/

19488

surplus

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৬ ১৬:১৪

আপডেট

১০ অক্টোবর ২০২৬ ১৬:১৭

অন্যান্য

প্রবাসীরা টাকা জমা রাখলে যে সুবিধা দেবে ব্যাংক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ ১৬:১৪

প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা, ব্যয় ও বিনিয়োগের পাশাপাশি জমা অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া একাধিক ব্যাংকে হিসাব খোলা, অনলাইনে ব্যাংকিং সেবা গ্রহণ এবং হিসাবের অর্থ ও অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানোর সুবিধাও রাখা হয়েছে।

এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়মে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন। নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি, এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ পাবেন তাঁরা।

বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো অর্থ এ হিসাবে জমা রাখা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা করা যাবে।

হিসাবে জমা অর্থ দিয়ে দেশে দৈনন্দিন ব্যয় মেটানো, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। এ ছাড়া জমা অর্থ জামানত হিসেবে রেখে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।

নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে। প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করতে ব্যাংকগুলো অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগও পাবে।