শিরোনাম
জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা

https://www.emjanews.com/

19622

sylhet

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৬ ২০:১৫

সিলেট

সিলেটে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তৌসিফ নিমাদ (২২) নগরীর সওদাগরটুলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই ঘটনায় তৌসিফ নিমাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তৌসিফ নিমাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।