শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19599

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ২২:১৭

সিলেট

সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২২:১৭

হাসান আহমদ

সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান আহমদ বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিঘিরপাড় এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।