শিরোনাম
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য সুখবর বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেটে ছাত্রকে ধ/র্ষ/ণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রে/ফ/তা/র সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফ/তার সিলেটে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ: সতর্ক থাকবেন যেসব বিষয়ে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ, ‘আপনি সন্ত্রাসী, পুলিশ ও শিশু হত্যাকারী’ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

https://www.emjanews.com/

19600

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ২২:৩৯

আপডেট

১৩ অক্টোবর ২০২৬ ২৩:৫০

সিলেট

ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ২২:৩৯

শাহরিয়ার বাঁধন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এ শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে মেসে থাকা অবস্থায় বিষপান করেন বাঁধন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। তিনি জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, অন্য একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কলহের জেরে বাঁধন বিষপান করেছিলেন।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ঘটনার পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আর কিছু জানা যায়নি।