শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

19602

sylhet

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৮

আপডেট

১৪ অক্টোবর ২০২৬ ১৫:১১

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৮

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে পরীক্ষাগারে নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। হামের উপসর্গ নিয়ে নতুন মৃত্যুর ঘটনাও ঘটেনি।

বুধবার (১৪ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলাবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছে। হবিগঞ্জের শনাক্ত রোগীর সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগীও অন্তর্ভুক্ত।

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮২ জন সন্দেহভাজন এবং ১০ জন পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে নতুন করে ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমণের উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতালে আসা অব্যাহত রয়েছে।