শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ

https://www.emjanews.com/

19653

law-justice

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৬ ২০:১৫

আইন আদালত

সিলেটে মহানগর হাসপাতালকে জরিমানা, সংশোধনে দুই মাস সময়

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং হাসপাতালের বিভিন্ন কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে হাসপাতালটির অপারেশন থিয়েটার, অস্ত্রোপচার-পরবর্তী কক্ষ ও অটোক্লেভ কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতালটিতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ওষুধের ফার্মেসি পরিচালনার লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।