শিরোনাম
ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ সিলেট সীমান্তে জব্দ হলো বিপুল পরিমাণ পণ্য: ধরা পড়েনি কেউ কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর

https://www.emjanews.com/

19732

sylhet

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ১৪:৩২

সিলেট

শাহজালাল মাজারের পাশে লা/শ: পরিচয় খুঁজছে পুলিশ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৪:৩২

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজনের খবরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তির বয়স আনুমানিক সত্তর বছর। তিনি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় লোকজন দুপুরে মাজারের সড়কের পাশে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক আজিজসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (১৮ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। সংস্থা দুটি নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।