শিরোনাম
ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ সিলেট সীমান্তে জব্দ হলো বিপুল পরিমাণ পণ্য: ধরা পড়েনি কেউ কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর

https://www.emjanews.com/

19751

national

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ২১:৫২

জাতীয়

মহাষ্টমীতে দেশজুড়ে বন্ধ থাকবে সোনার দোকান

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ২১:৫২

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ রোববার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। এদিন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ী ও কারিগরদের অনুরোধ করেছে সংগঠনটি।

বাজুস সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে স্বর্ণের কারিগর ও ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মহাষ্টমীতে এক দিনের সর্বজনীন ছুটি ঘোষণা করা হয়। সেই থেকে প্রতিবছর এ দিনে দেশের সব সোনার দোকান বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ১৩ অক্টোবর দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম কমে প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারিত হয়। একই দিনে ২২ ক্যারেটের রুপার দাম কমে প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা হয়।