শিরোনাম
ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ সিলেট সীমান্তে জব্দ হলো বিপুল পরিমাণ পণ্য: ধরা পড়েনি কেউ কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর

https://www.emjanews.com/

19753

national

প্রকাশিত

১৮ অক্টোবর ২০২৬ ২১:৫৫

জাতীয়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ২১:৫৫

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হয়নি, তা জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আলোচনায় আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে বাংলাদেশকে অবহিত করবেন।

এদিকে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দপ্তর থেকেও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গত বুধবার মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।