শিরোনাম
পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

https://www.emjanews.com/

19784

law-justice

প্রকাশিত

১৯ অক্টোবর ২০২৬ ২০:৩৯

আইন আদালত

হবিগঞ্জে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ২০:৩৯

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি কলেজের সামনে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বাণিজ্য মেলা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় মেলা পরিচালনার সঙ্গে যুক্ত পাঁচজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলার বিভিন্ন প্রবেশদ্বার, স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়।

সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হৃদয় মিয়া (১৯), মাহবুবুর রহমান (৩৪), সাজু মিয়া (২১), শরিফ আহমেদ (২২) ও এবাদুর রহমান (২৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য আগেই কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এরপরও নির্দেশ অমান্য করে মেলা চালানোর চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজকদের তৈরি বিভিন্ন প্রবেশদ্বার, স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় চুনারুঘাট থানা-পুলিশ ও আনসার বাহিনীর একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও সরকারি বিধিবিধান রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের মেলা বা বাণিজ্য মেলা আয়োজন না করতে চুনারুঘাটের সর্বসাধারণ ও আয়োজকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।