শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19833

national

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ১৯:০৭

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসে জোর দিচ্ছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৯:০৭

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী দুই বছরের মধ্যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের লিংক রোড-সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সীমিত পরিসরে বায়োগ্যাস কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে খামারিদের উৎসাহিত করতে অনুষ্ঠানে দুজন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণসহায়তা দেওয়া হয়।

বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহারিক উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তথ্যবহুল বুকলেট তৈরি করা হবে জানিয়ে আমিনুল হক বলেন, মাঠপর্যায়ে এসব বুকলেট বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস উৎপাদনে উৎসাহিত করা হবে।

যুবসমাজের সম্ভাবনা ও সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণেরা দেশের প্রকৃত চালিকাশক্তি। তাঁদের মেধা, দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, সময়ের চাহিদা বিবেচনায় যুব উন্নয়ন কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণসহায়তা দেওয়ার মাধ্যমে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি খামারিদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

যুব উন্নয়ন কার্যক্রমের সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।