শিরোনাম
রোগীর টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন আশা সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে আলোচনা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু সিলেটে উপবৃত্তির কথা বলে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, আট/ক এক ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড়ের শঙ্কা, পাকা ধান কাটার পরামর্শ

https://www.emjanews.com/

19927

international

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৪

আন্তর্জাতিক

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সৌদির, অস্বীকার হুথিদের

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৪

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে। সৌদি সরকারের দাবি, শনিবার শহর দু’টিকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সেগুলি প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় পড়েছে বলেও দাবি করেছে সৌদি আরব। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুথি। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সৌদি সরকারের অভিযোগ, মক্কা ও মদিনা ছাড়াও জেদ্দা, তইফ ও রাবিঘের মতো শহরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। হামলার পিছনে হুথিদের হাত রয়েছে বলে দাবি রিয়াদের। তবে হুথিদের বক্তব্য, মক্কা ও মদিনার মতো পবিত্র শহর কখনও তাদের নিশানা ছিল না, এখনও নেই।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুর আরামকো তেলঘাঁটি, রাবিঘের তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করা হয়েছিল।

অন্য দিকে, সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ানবু ও তইফের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে হুথিদের দাবি করা অন্য লক্ষ্যবস্তুগুলিতে হামলার বিষয়ে সৌদি সরকারের তরফে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের বক্তব্য, তাদের সামরিক অভিযানের লক্ষ্য মূলত সৌদি আরবের তেল ও সামরিক পরিকাঠামো। কোনও অভিযান চালালে তারা প্রকাশ্যে তার ঘোষণা করে। মক্কা ও মদিনায় হামলার অভিযোগের ক্ষেত্রে তেমন কোনও ঘোষণা করা হয়নি বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি আরব। অন্য দিকে, ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই রাজনৈতিক ও সামরিক বিরোধ থেকেই দীর্ঘদিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত চলছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সকালে ইয়ানবু, তইফ, মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করেছিল সৌদি সরকার। প্রায় ১০ মিনিট পর সেই সতর্কতা তুলে নেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা।