শিরোনাম
কোথায় যায় সিলেটের রেলের টিকেট? সবাই জানেন, তবু কেউ জানেন না!  থামছে না মৃ/ত্যুর মিছিল, এবার দুর্ঘটনায় প্রাণ গেল শাবি ছাত্রীর সিলেটে মিছিলে দিতে গিয়ে আ/ট/ক ছাত্রলীগের দুই কর্মী রোগীর টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন আশা সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে আলোচনা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

19935

national

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৬ ১৩:৫২

জাতীয়

যৌন নিপীড়নের অভিযোগে ‘চড় খাওয়া’ মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৩:৫২

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই শিক্ষককে শিশুটির অভিভাবক শাহজালাল রুমির চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

অভিযুক্ত মোসলেহ উদ্দিন (মোসলেম আহম্মদ) টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সোমবার মাদ্রাসার প্রথম শ্রেণির সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে নিজের কক্ষে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারের কাছে বিষয়টি জানায়।

পরদিন ২১ অক্টোবর বুধবার সকালে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জবাবদিহি চান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীর বাবা উত্তেজিত হয়ে অভিযুক্ত শিক্ষককে চড় মারেন। এসময় উপস্থিত জনতাও অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ গত শনিবার বিকেলে জানিয়েছে, প্রাথমিক তদন্তে যৌন হেনস্তার প্রমাণ পাওয়া  গেছে ঐ শিক্ষকের বিরুদ্ধে।

অন্যদিকে, শিক্ষকের ওপর হামলা, মাদ্রাসায় ভাঙচুর এবং টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই মামলায় শিক্ষার্থীর বাবাকে আটক করার জন্য পুলিশ অভিযান চালিয়েছে।