শিরোনাম
সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির সিলেট নগরীতে রাস্তার পাশে মিলল আরেক মরদেহ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদি আরবের দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বেড়েছে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, বাড়ছে ভ্রমণসীমা

https://www.emjanews.com/

19972

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৩:৩৭

সিলেট

সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৩:৩৭

সিলেটের কোম্পানীগঞ্জে পৈতৃক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। আটক জুয়েল আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তাঁর চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আফতাব ও তাঁর সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এতে আফতাব গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি বলেন, পৈতৃক পুকুর নিয়ে আফতাবের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত রাতে আফতাব নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।