শিরোনাম
সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩ সিলেটে মাহা-ইমজার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পুকুর নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহ/ত, আট/ক এক শিল্পবর্জ্যে অস্তিত্বসংকটে সুতাং নদী, বিপন্ন ২৭ হাজার হেক্টর জমির কৃষি সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির সিলেট নগরীতে রাস্তার পাশে মিলল আরেক মরদেহ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদি আরবের দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বেড়েছে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, বাড়ছে ভ্রমণসীমা

https://www.emjanews.com/

19982

sylhet

প্রকাশিত

২৬ অক্টোবর ২০২৬ ১৭:১০

সিলেট

সিলেটে সাব-রেজিস্ট্রার পদে বড় রদবদল: নতুন ৪, বদলি ৩

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:১০

সিলেট বিভাগে সাব-রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। বিভাগের বিভিন্ন কর্মস্থল থেকে তিন কর্মকর্তাকে অন্য জেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, সিলেট বিভাগের বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নতুন করে যোগ দেবেন চার কর্মকর্তা।

সোমবার (২৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে সারা দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলির আদেশ জারি করা হয়।

বদলির আদেশ অনুযায়ী, সিলেট সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশে এবং সিলেটের বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকার মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে আব্দুল কাদিরকে সিলেট সদরে বদলি করা হয়েছে। কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুরে, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুরে এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এরপর অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার সারা দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলির আদেশ দিয়েছে। তাঁদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।