শিরোনাম
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা নারীর সঙ্গে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি ফিরছে গ্রাম সরকার, ত্যাগীদের মূল্যায়নের ভাবনা বিএনপির

https://www.emjanews.com/

20020

sylhet

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৯

সিলেট

বিশ্বনাথে এআই ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামে একটি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা রোডের আহাদ ম্যানশনে কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বিএএম, এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিনির্ভর। নতুন প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা এখন অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী প্রযুক্তি প্রশিক্ষণও তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারে’ বেসিক কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল বিপণন, গ্রাফিকস ডিজাইন ও এআই প্রযুক্তির মতো সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তুলতে পারবেন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণকেন্দ্রটির উদ্যোক্তা ও আনসার-ভিডিপি সদস্য হিরা মিয়ার সভাপতিত্বে এবং সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী কয়েছ শিকদার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাউলধনী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী।

শেষে দোয়া পরিচালনা করেন ব্রাইট ফিউচার স্কুলের সহকারী শিক্ষক মাওলানা বিলাল আহমদ।