শিরোনাম
জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ বাংলাদেশের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান সিলেটসহ সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রস্তুতি, নিবন্ধন ৪৩ হাজার রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

https://www.emjanews.com/

20057

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৫:৪৪

সিলেট

সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৫:৪৪

আইফোনের জন্য বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে হবিগঞ্জের লাখাইয়ে। নিখোঁজের ছয় দিন পর তারেক মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু সাহেল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আইফোন ছিনিয়ে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে তারেককে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাহেল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের সন্ধান পায় পুলিশ।

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের বাসিন্দা। আটক সাহেল মিয়াও একই গ্রামের বাসিন্দা। তাঁরা বাল্যবন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামে একটি ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করতে যান। গত ২১ অক্টোবর দুপুরে নিখোঁজ হন তারেক। এ ঘটনায় ২৫ অক্টোবর তাঁর বাবা নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এদিকে সাহেলের কথাবার্তায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হয়। মঙ্গলবার বিকেলে তিনি বাড়িতে এলে গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সাহেল তাঁর বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, লাখাইয়ের ফুলবাড়ি গ্রামের একটি ডোবায় তারেকের মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।

সাহেলের দেওয়া তথ্যমতে, গত ২২ অক্টোবর রাতে ঘুমন্ত তারেককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে তারেকের প্রায় ৫০ হাজার টাকা দামের আইফোনটি ১৫ হাজার টাকায় বিক্রি করেন। হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে হত্যার আরেক ঘটনা

আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনা গতবছরেও ঘটেছে। গত বছরের ১১ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজারে ইমন আহমদ (২২) নামের এক যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বন্ধু আশরাফুল করিমকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন আইফোন দিয়ে ভিডিও তৈরি করতেন। তাঁর ব্যবহৃত ফোনটির প্রতি আকৃষ্ট ছিলেন বন্ধু আশরাফুল। ইমন নিখোঁজ হওয়ার পর তদন্তে আশরাফুলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজারের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আইফোন ছিনিয়ে নেওয়া ও বিক্রির বিষয়টি সামনে রেখে তদন্ত করছিল পুলিশ।

এ ছাড়া গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের নির্জন স্থান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছিল, তাঁর আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।