শিরোনাম
জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ বাংলাদেশের ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান সিলেটসহ সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রস্তুতি, নিবন্ধন ৪৩ হাজার রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

https://www.emjanews.com/

20062

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৮:৫৪

সিলেট

সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৫৪

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার দুই নেতাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য জয়ানন্দ পুরকায়স্থ অর্নব (২৭) এবং রানা আলী ওরফে মাসুদ রানা (২৩)।

জয়ানন্দ পুরকায়স্থ অর্নব জকিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রামের জগদানন্দ পুরকায়স্থের ছেলে। অপরদিকে মাসুদ রানা হবিগঞ্জের মাধবপুর উপজেলার চকদার বাড়ির মো. জসিম আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ছাত্রলীগের একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।