শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটে নাতনির গোসল নিয়ে সং/ঘ/র্ষে প্রাণ গেলো দাদার সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা

https://www.emjanews.com/

20036

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ০০:০৩

সিলেট

সিলেটে যেখানে হচ্ছে খালেদা জিয়ার নামে পার্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০০:০৩

সিলেট নগরীর বিনোদন ও সৌন্দর্যবর্ধনে পুরোনো কারাগারের জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তরে আধুনিক পার্ক নির্মাণ করে হবে। পার্কটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নামকরণের ইচ্ছার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

সিলেট নগরে হাঁটাচলার জায়গা ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে পুরোনো কারাগারের জায়গায় আধুনিক পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। পুরোনো কারাগারটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে সেখানে বিকল্প মেট্রোপলিটন কারাগারের ব্যবস্থা করতে হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, নতুন কারাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এরপর পুরোনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে। কারাগারের সীমানার বাইরের এলাকাতেও সবুজায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে পুরোনো কারাগারের জায়গাটিকে আধুনিক ও বিশ্বমানের পার্কে রূপান্তর করার প্রত্যাশা রয়েছে। পার্কটির নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাখার ইচ্ছার কথাও জানান তিনি।