শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20076

national

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ২১:৫৬

জাতীয়

সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ২১:৫৬

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে। বুধবার (২৮ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে। এ কারণে পরবর্তী কর্মদিবস রোববার (১ নভেম্বর) পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

যাঁরা আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চান, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।