শিরোনাম
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান সিলেটসহ সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে প্রস্তুতি, নিবন্ধন ৪৩ হাজার রায়হান হ/ত্যাকাণ্ড: দণ্ডপ্রাপ্ত আ/সামিদের কে কোথায়, ক্ষুব্ধ মা রায়হান হ/ত্যা মা/মলায় আকবরের মৃ/ত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ

https://www.emjanews.com/

20101

sylhet

প্রকাশিত

২৯ অক্টোবর ২০২৬ ১৯:০১

সিলেট

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৯:০১

ছবি: সংগৃহীত

বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম।

‘টাঙ্গুয়ার হাওরকে পরিচ্ছন্ন রাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে হাওরের পরিবেশ সুরক্ষা, পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যত্রতত্র প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য ফেলা বন্ধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমদ রমজানের সঞ্চালনায় এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি দুলাল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।

বিশেষ অতিথির বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং দৈনিক মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম. এ. রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। বিস্তীর্ণ জলরাশি, হিজল-করচের বন, দেশি-বিদেশি পাখি এবং বিভিন্ন প্রজাতির মাছ এ হাওরের প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু পর্যটকদের অসচেতনতা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশদূষণ হাওরের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় হাওরের পরিবেশ রক্ষা ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরপারের বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এর আগে ওয়াচ টাওয়ার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে আলোচনা সভা শেষে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।