https://www.emjanews.com/

20240

sylhet

প্রকাশিত

০২ নভেম্বর ২০২৬ ১৮:০৯

সিলেট

চুনারুঘাটে সংরক্ষিত বনে আটক ২

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৮:০৯

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্পসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, ভোরে ওই দুই ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরযোগে কাঠ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে কেটে নেওয়া ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মাহদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।