ছবি: ইমজা নিউজ
ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগের মূল পর্বের প্রথম দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এসব ম্যাচে যুব সংঘ, ঝিনুক ক্রীড়া চক্র, বনানী নবারুন সংঘ, এলিট স্পোর্টিং ক্লাব, পাইওনিয়ার স্পোর্টস ক্লাব, ঢাকা স্পোর্টিং ক্লাব ও মাদারটেক মিতালী সংঘ জয় পেয়েছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে যুব সংঘ ৩-০ সেটে মাদারটেক মিতালী সংঘকে হারায়। সেটের স্কোর ছিল ২৫-১২, ২৫-২২ ও ২৫-১৮।
দ্বিতীয় ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-১ সেটে নীল সাগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সেটের স্কোর ২৫-২৩, ২২-২৫, ২৫-১৭ ও ২৫-১৫।
তৃতীয় ম্যাচে বনানী নবারুন সংঘ ৩-১ সেটে নগর সমাজ কল্যাণ সংঘকে হারায়। চতুর্থ ম্যাচে এলিট স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
পঞ্চম ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-০ সেটে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়। ষষ্ঠ ম্যাচে ঢাকা স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে নবোদয় সংঘকে পরাজিত করে।
এদিকে দিনের সপ্তম ম্যাচে মাদারটেক মিতালী সংঘ ৩-০ সেটে নবজাতক মজলিসকে হারায়। আর শেষ ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-০ সেটে যুব সংঘকে পরাজিত করে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার মূল পর্ব চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো।
