শিরোনাম
দেশকে অস্থির করতে চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সিলেটের হ/ত্যা মা/মলায় দম্পতিসহ ৩ জন গ্রেফ/তার: শিশুটির কী হবে? সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ৫৮ তিন দিন গ্যাসের স্বল্প চাপের শঙ্কা, প্রভাব পড়বে সিলেটেও ওসমানী বিমানবন্দর থেকে ফিরে যাওয়া অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডন গেলেন এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর মজুরি বন্ধ, চিকিৎসা-আবাসন সংকটে হবিগঞ্জের ১৫ হাজার চা-শ্রমিক আমিরাত সফর বাতিল করলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন কারাগারে, সেফ হোমে কিশোরী সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

https://www.emjanews.com/

20220

sports

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৬ ২১:৪৯

খেলাধুলা

ক্রীড়া প্রতিমন্ত্রীর পেনাল্টি মিস, সাফজয়ীদের হারাল এসএ গেমসের দল

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ২১:৪৯

ছবি: সংগৃহিত

জাতীয় স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশের সাবেক ফুটবলারদের মিলনমেলা। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২০০৩ সালের সাফজয়ী দল ও ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। এতে সাফজয়ী দলকে ২-১ গোলে হারিয়েছে এসএ গেমসের স্বর্ণপদকজয়ী দল।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় এসএ গেমসের স্বর্ণজয়ী দল। পরে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সাফজয়ীরা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এসএ গেমসের দল। খেলার মাঝামাঝি সময়ে মিঠুর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ দিকে আরও একটি পেনাল্টি পায় এসএ গেমসের দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ম্যাচে ব্যতিক্রমী ভূমিকায় ছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথমার্ধে তিনি খেলেছেন সাফজয়ী দলের হয়ে, আর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এসএ গেমসের দলের জার্সিতে। ২০০৩ সালের সাফ ও ২০১০ সালের এসএ গেমসজয়ী- দুই দলেরই সদস্য ছিলেন তিনি।

সাফজয়ী দলের হয়ে মাঠে নামেন আলফাজ আহমেদ, কাঞ্চন, বিপ্লব ভট্টাচার্য ও হাসান আল মামুন।

অন্যদিকে এসএ গেমসের দলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক মামুনুল হক, জাহিদ হাসান এমিলিসহ সাবেক তারকা ফুটবলাররা।

খেলা উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও কোচ শফিকুল ইসলাম মানিকসহ সাবেক ফুটবলার ও ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা।