শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20403

national

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ১০:২০

জাতীয়

শ্রমিক অসন্তোষ শেষে কাজে ফিরেছেন শ্রমিকেরা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১০:২০

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। বন্ধ থাকা বিভিন্ন কারখানা রোববার (৮ নভেম্বর) খুলে দেওয়ায় সকাল থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা। শিল্পাঞ্চলের সড়কগুলোতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকেরা দলে দলে কারখানায় প্রবেশ করছেন। কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রমে অংশ নিচ্ছেন তারা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তবে কাজ বন্ধ রাখা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের মাধ্যমে শিল্প খাতের ক্ষতি হোক, তা চান না তারা। নিয়মিত কাজের পাশাপাশি নিজেদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে চান।

আসমা আক্তার নামে এক শ্রমিক বলেন, গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চলায় অনেকেই আতঙ্কের মধ্যে ছিলেন। তবে রোববার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় তারা কাজে ফিরেছেন। ভাঙচুর ও সড়ক অবরোধ নয়, নিয়মিত কাজ করতে চান তারা। সরকার বেতন বাড়ানোর বিষয়ে আশ্বাস দেওয়ায় তারা আশাবাদী।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের সঙ্গেও কথা হয়েছে। তারা কাজে ফিরতে পেরে আনন্দিত। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।