শিরোনাম
জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক বিনা খরচে মালয়েশিয়ায়কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

https://www.emjanews.com/

20386

sylhet

প্রকাশিত

০৭ নভেম্বর ২০২৬ ১৪:১৬

আপডেট

০৭ নভেম্বর ২০২৬ ১৭:২২

সিলেট

সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১৪:১৬

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, প্রসাধনী, চিপস ও গাড়ির টায়ার। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।