শিরোনাম
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ সিলেটে ডাবল মা/র্ডা/রের আ/সামী গ্রেফ/তার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে শুরু ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় মাথায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ সিলেটের ট্রেন চলাচল বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

20416

politics

প্রকাশিত

০৮ নভেম্বর ২০২৬ ১৫:৩৮

আপডেট

০৮ নভেম্বর ২০২৬ ১৫:৪১

রাজনীতি

ফ্রান্স বিএনপির `ভুয়া কমিটি'র প্রচারণার প্রতিবাদ সাবেক নেতাদের

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৫:৩৮

বিবৃতিদাতা (ছবি: সংগৃহীত)

ফ্রান্স বিএনপির কমিটি ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতারা। তাঁদের দাবি, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কমিটি ঘোষণার নামে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ফ্রান্স বিএনপির চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে দাবি করে ছবি সংবলিত একটি পোস্টার প্রচার করা হয়। তবে এ ধরনের প্রচারণার সঙ্গে বিবৃতিদাতা সাবেক নেতাদের কিংবা ফ্রান্স বিএনপির দায়িত্বশীল কোনো নেতার সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে সংগঠনকে বিভ্রান্ত করা, নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং সাংগঠনিক ঐক্য বিনষ্টের উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন তাঁরা।

একই সঙ্গে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক নেতারা।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম (রেজা) এবং সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ।